Sunday May 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ এ ০৫:৫৪ PM

ভবিষ্যৎ পরিকল্পনা

কন্টেন্ট: পাতা

  • ভবিষ্যৎ পরিকল্পনা

অব্যাহত প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিকরণ। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন অন্তর্ভুক্ত করে নিম্ন আয়ের জনগণ বিশেষ করে গ্রামীণ জনগণের জন্য নিয়মিত কর্মসূচিতে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ সময়োপযোগীকরণ। সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহ, বিতরণ কার্যক্রম ও অফিস ব্যবস্থাপনায় ডিজিটাল সিষ্টেম প্রবর্তন।

২০২২- ২০২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

·মাত্র ১০ টাকা কেজি দরে ২৮০২ টি পরিবারের মধ্যে ০.০০৪৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ;

·কৃষকদের প্রণোদনা মূল্য প্রদান এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে ০.০৬৩ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ;

·বাজারমূল্য স্থিতিশীল রাখা, বাজারে খাদ্য প্রাপ্যতা সহজলভ্য করা এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত বিতরণ কর্মসূচিতে ০.০২৫লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ;

·খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য খোলা বাজারে (ওএমএস খাতে) ০.০৩ লাখ মেট্রিক টন চাল বিক্রয়;

·গুদামের ধারণক্ষমতা ০.০২ লাখ মে. টনে স্থিতাবস্থা বজায় রাখা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন